ঢাকা বিমানবন্দরে ৭৩ আইফোন জব্দ

৩ অক্টোবর, ২০১৯ ২২:০৭  
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭৩টি আইফোন ১১ প্রো আটক করা হয়েছে । গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা কাস্টসের একটি শুল্ক গোয়েন্দা দল অবৈধ ভাবে দেশে আসা এই ফোন গুলো জব্দ করেছে। কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম জানিয়েছে, কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে হংকং থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর কেএ-১১০ এর যাত্রী মোস্তফা মিয়াকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। পরে তার বহনকৃত লাগেজে ৭৩টি আইফোন-১১ প্রো পাওয়া যায়। আটক পণ্যের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।